ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

করোনায় আক্রান্ত পাবনা-৫ আসনের সংসদ প্রিন্স

ads

করোনায় আক্রান্ত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।  পরে রাত ৮টায় গোলাম ফারুক প্রিন্স নিজেই তার ফেজবুক পেজে স্ট্যাটাসে দিয়ে বিষয়টি জানিয়েছেন করেন। গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান রকি বলেন, এখন ঢাকায় অবস্থান করছেন প্রিন্স। করোনা উপসর্গ দেখা দেয়ায় তিনি নমুনা দেন। রবিবার বিকেলে পজিটিভ রিপোর্ট আসে। তবে তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি ঢাকার বাসায় আইশোলশনে থেকেই চিকিৎসা নেবেন। এদিকে গোলাম ফারুক প্রিন্সের দ্রুত সুস্থতা কামনা করে পাবনার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দোয়া করেছেন।

ads
ads
ads

Our Facebook Page